শ্রীপুরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ০৮:০২আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৮:০৪

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে মাছ ব্যবসায়ী আরিফ মিয়াকে (২৩) পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাওরাইদ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আরিফ মিয়া কাওরাইদ বাজারে রেলক্রসের পাশে বসা ছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে নয়ন মিয়া তার সহযোগীদের নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় মাছ বিক্রেতাকে রেলক্রস এলাকা থেকে চলে যেতে বলে। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ড হয়। একপর্যায়ে নয়ন মিয়া ও তার ১৪/১৫ সহযোগী মিলে আরিফ মিয়াকে টেনে হিঁচড়ে কাওরাইদ রেলস্টেশন এলাকায় নিয়ে দা দিয়ে  এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে লাঠি, হকিস্টিক ও রড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় আরিফকে প্রথমে বরমী পপুলার ক্লিনিকে ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান বলেন, ‘মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সেই লাশের সুরতহাল করা হয়েছে। তার মাথায় আঘাত ও ঘাড় ভাঙা পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক