যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ২২:০৯আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২২:০৯

যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে শিরিনা আক্তার (২৯) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে আহত করেছে তার স্বামী। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত দুইটার দিকে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্বামী রায়হানকে (৩৫) গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার কুমারডুলি এলাকার মোহাম্মদ আলীর ছেলে রায়হানের সঙ্গে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকার বাড়ৈপাড়া এলাকার মৃত আ. কাদিরের মেয়ে শিরিনা আক্তারের সঙ্গে বিয়ে হয়। সোমবার রাতে  রায়হান মিয়া সঙ্গে স্ত্রী শিরিনা আক্তারের যৌতুক নিয়ে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী রায়হান তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বাড়ির লোকজন শিরিনাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ রাতেই কৃষ্ণপুরা এলাকা থেকে স্বামী রায়হানকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শিরিনার চাচা আ. হালিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়তে পারেন: এলজিইডির অধীনে ২ হাজার কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম