শ্রীপুরে জনতার হাতে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

গাজীপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ২০:১৯আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:১৯

-

গাজীপুরের শ্রীপুরের একটি গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় তিন ব্যক্তিকে আটক করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আব্দুল হালিমের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।

আটককৃতরা হলেন, গাজীপুর সদর উপজেলার আউচপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে সজিব, বরগুনা জেলার আমতলী উপজেলার তারকাটা গ্রামের ফজলুল হকের ছেলে মেহেদী হাসান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভুইয়ারহাট এলাকার আব্দুল কাদেরের ছেলে শাহিন। পরে তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ইন্দ্রবপুর এলাকার কাইয়ুম মোল্লা এবং গ্রামবাসী জানান, বৃহস্পতিবার ভোরে একটি মাইক্রোবাসে করে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ইন্দ্রবপুর এলাকার আব্দুল হালিমের বাড়িতে তল্লাশি শুরু করে। বাড়িতে মাদক রয়েছে অভিযোগে তারা তল্লাশি চালায়। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার করে আশপাশের লোজকজনের সাহায্য চান। এসময় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ধাওয়া দিয়ে তাদের আটক করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ আটকের খবর পাই। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ধারীদের আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়তে পারেন: ঈদের পর বন্ধ হচ্ছে আশ্রয় কেন্দ্র


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম