পল্টন থেকে অপহৃত আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা পাঁচদিনেও উদ্ধার হয়নি

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
২৮ আগস্ট ২০১৭, ০২:১৬আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ০২:২১

অপহৃত শামীম আহমেদ রাজধানী পল্টন থানার ‘খানা বাসমতি’ হোটেলের সামনে থেকে অপহৃত আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদকে পাঁচদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে স্বামীকে না পেয়ে ভেঙে পড়েছেন স্ত্রী শিল্পী আহমেদ। আর বাবাকে না পেয়ে আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে দুই মেয়ে সুমাইয়া আহমেদ সুপ্তি (১৫) ও সুনেরা আহমেদ সেজুতি (১২)। শামীম আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট।
রবিবার (২৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন সাহারা সিটি বাসায় গিয়ে দেখা যায়, শামীম আহমেদের বড় মেয়ে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুপ্তি তার ফুপি নাজমা সিদ্দিকীকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ফুপি আমার বাবাকে এনে দাও। ভাতিজিকে শান্তনা দিতে গিয়ে ভাইকে খুঁজে না পাওয়ার বেদনায় কান্নায় ভেঙে পড়েন বোন ।
অপহরনের শিকার শামীম আহমেদের স্ত্রী শিল্পী আহমেদ বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ আমাদের বলছে, তারা ইনেভেস্টিগেশন করছেন। কিন্ত পাচঁদিন হয়ে গেল, র্যা ব, পুলিশ আমার স্বামীর খোঁজ দিতে পারল না।’
তিনি আরও বলেন, ‘দিনদুপুরে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে থেকে আমার স্বামীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। হোটেলের সিসিটিভি ফুটেজে অপহরণকারিদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু তারপরও কেন তারা ধরা পড়ছে না, আমি বুঝতে পারছি না।’ শামীম আহমেদের স্ত্রী ও দুই মেয়ে
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করা ছাড়া তো আর উপায় নেই। তাই তাদরে উপর ভরসা করে আছি। তারা বলছেন, তাকে উদ্ধারের চেষ্টা করছেন। সেই অপেক্ষায় আছি।’
শিল্পি আহমেদ আরও বলেন, ` মেয়েরা তার বাবাকে অপহরণ করা হয়েছে, এই কথা শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে। বিশেষ করে বড় মেয়ে সুপ্তি বেশি ভেঙে পড়েছে। তাকে সামলাতে অনেক কষ্ট পেতে হচ্ছে। সারাদিন বাবার জন্য কান্না করছে। কেউ তাকে বুঝাতে পারছে না।’
বাবার কথা জিজ্ঞাসা করতেই মেয়ে সুপ্তি কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘বাবার সবচেয়ে প্রিয় ছিলাম আমি। প্রতিদিন বাবা আমাকে এসে আদর করে কথা বলতেন। আমার সঙ্গে সব কথা শেয়ার করতেন। কিন্তু আজ পাচঁদিন ধরে বাবাকে দেখছি না। বাবা কোথায় আছে, কেমন আছে তাও জানি না। বাবার ফোন দুটি বন্ধ।’
সুপ্তি আরও বলে, `যে করেই হোক বাবাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। র্যা ব ও পুলিশের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন।’
শামীম আহদের ছোট মেয়ে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুনেরা আহমেদ সেজুতি বলে, গত পাচঁদিন ধরে আমরা বাবার খোঁজে আছি । পাচঁদিন ধরে আমাদের স্কুলে যাওয়া হচ্ছে না। মা স্কুলে পড়াতে যাচ্ছে না।
অপহৃত শামীম আহমেদের বোন নাজমা সিদ্দিকী জানান, ভাইকে অপহরণ করা হয়েছে এই খবর শোনার পর থেকেই পরিবারে সদস্যরা ভেঙে পড়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার দাবি, দ্রুত আমার ভাইকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিন।
অপহৃত শামীম আহমেদরে স্ত্রীর দায়ের করা সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা রাজধানীর পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মোবাইলে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ শামীম আহমেদের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে পুলিশ খানা বাসমতি হোটেলে সিসিটিভি ফুটেজ ও শামীম আহমেদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনের কললিস্টের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।’
প্রসঙ্গত, বুধবার (২৩ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের পেছন থেকে সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদকে। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় ওইদিনই পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী শিল্পী আহমেদ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম