ফতুল্লায় ৫ সাংবাদিকের ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৬:২৪আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৬:২৯

ফতুল্লায় ৫ সাংবাদিকের ওপর হামলা নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে নগরীর খানপুর তিনশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ‍দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ইফতেখার আহমেদ ফরিদ ও তার সহযোগী কালাম।

আহত সাংবাদিকরা হলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দফতর সম্পাদক আব্দুল আলীম লিটন ও কোষাধক্ষ্য ডিয়েল। তাদের মধ্যে অনু ও ডিয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ জানান, সোমবার দুপুরে ফতুল্লা পঞ্চবটি এলাকায় জেলা পরিষদের লিজের জায়গায় নির্মাণ করা বিভিন্ন দোকানে  ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা চাদাঁবাজি করছে। এমন খবর পেয়ে ফতুল্লা প্রেস ক্লাবের পাঁচ সাংবাদিক ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ইফতেখার আহমেদ ফরিদ ও তার সহযোগীরা লোহার রড ও লাঠি নিয়ে অর্ততিক হামলা চালায়। হামলার সময় আশেপাশের দোকানদার ও এলাকাবাসী ধাওয়া করে ফরিদ ও তার সহকারী কালামকে আটক করে পুলিশের দেয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।

পুলিশ জানায়,ফরিদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলে মকুলকে প্রকাশ্যে গুলি করে হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ফরিদের বিরুদ্ধে পঞ্চবটি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ওসি কামাল উদ্দিন জানান, আটক ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি কামাল উদ্দিন।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম