ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে নৌ টহল শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১৭:২৬আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৭:২৬

ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জে নৌ টহল শুরু আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নদী পথে গরু বোঝাই ট্রলার টানাটানি বন্ধ এবং ছিনতাই ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ ঠেকাতে নৌ টহল শুরু করেছে র‌্যাব-১১ বিশেষ টিম। মেঘনার উপকূল থেকে শুরু করে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীসহ বিভিন্ন নদীতে টহল দেবে র‌্যাব। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর থেকে এ টহল শুরু হয়। চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে শহরের প্রধান নদীবন্দর টার্মিনাল ঘাটে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার এ তথ্য জানান।

র‌্যাবের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে র‌্যাবের এ কর্মকর্তা জানান, নদীর তীরে বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটগুলোকে কেন্দ্র করে জাল নোট চক্র, গরু ছিনতাইকারী, মলম পার্টি ও চাঁদাবাজসহ কোনও অপরাধী চক্র যেন অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য র‌্যাবের ২০ সদস্যের দুইটি টহল দল দুইটি স্পিডবোটে করে ২৪ ঘণ্টা নজরদারি করবে। টহল টিমের সঙ্গে র‌্যাবের নিজস্ব গোয়েন্দারাও এ বিষয়ে তথ্য সংগ্রহ করবে। নৌপথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে র‌্যাব নদীর তীরবর্তী কোরবানির পশুর হাট ইজারাদারদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। যে কোনও ধরনের অপরাধমূলক ঘটনার সংবাদ পাওয়ামাত্র র‌্যাবকে অবহিত করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার। সংবাদ সম্মেলন শেষে র‌্যাব শীতলক্ষ্যা নদীর টার্মিনালঘাট থেকে আনুষ্ঠানিকভাবে তাদের টহল কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন:

ছবিতে নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা জীবন

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম