কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে মানুষের উপচে পড়া ভিড়

মাদারীপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৭, ১১:০৯আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১১:১৩

শিমুলিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড় (ছবি: প্রতিনিধি) ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে। বুধবার (৩০ আগস্ট) সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে এই নৌরুটে। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ চোখে পড়ার মতো।

যাত্রীদের সুবিধার্থে এবারও শিমুলিয়া ঘাটের পাশাপাশি পুরনো কাওড়াকান্দি লঞ্চঘাটটি চালু রাখা হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপে ঘাট এলাকায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। ঈদে যানবাহনের চাপ থাকায় বন্ধ রয়েছে ট্রাক পারাপার।

এছাড়া যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ৩ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। শিমুলিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড় (ছবি: প্রতিনিধি)

এই নৌরুটে ১৭টি ফেরি চললেও ঈদে আরও ৩টি ফেরি যোগ করায় এখন চলছে ২০টি ফেরি। এছাড়া ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট নিয়মিত কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে চলাচল করে। এদিকে কোরবানির ঈদে ঢাকায় নেওয়ার জন্য শতাধিক গরু বোঝাইট্রাক যানবাহনের চাপে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভুইয়া জানান, ঈদের যাত্রী সেবা নিশ্চিত করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোনও ধরনের অসুবিধা হওয়া মাত্রই ব্যবস্থা নেবে প্রশাসন।

আরও পড়ুন- রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পথে পথে তল্লাশি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী