নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য ও সন্ত্রাস দমন আইনের মামলার আসামি ইসমাইল হোসেনকে (২৩ ) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩০ আগস্ট) রাতে গাজীপুর সদর থানার করমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী এলাকায় অবস্থিত র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য ইসমাইল ঢাকার একটি মাদ্রাসা থেকে আলিম পাস করার পর রাজধানীর বিভিন্ন জায়গায় আতর ও মধু বিক্রি করতো। ২০০৭ সালে সৈয়দ রায়হানুল আহসান নাফিসের হাত ধরে সে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হয়। পরে মুধু ও আতর বিক্রির আড়ালে সে জেএমবির দাওয়াতি কাজ করতো।
২০১৫ সালে শেষ দিকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া আব্দুর রহমান রুবেলের সহায়তায় জেএমবির সারোয়ার- তামিম গ্রপে যোগ দিয়ে সে বার্তাবাহক হিসেবে কাজ করছিল। তার সহযোগী কয়েজন গ্রেফতার হওয়ার পর সে পলতক ছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।







