আশুলিয়ার পর গাজীপুরেও ড্রামের ভেতর নারীর লাশ

গাজীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৪

গাজীপুরে ড্রামের ভেতরে হতভাগ্য নারীর লাশ

ঈদের আগের রাতে আশুলিয়ায় ড্রামের ভেতর এক নারীর খণ্ড-বিখণ্ড দেহাংশ উদ্ধারের খবর প্রকাশ হওয়ার পরপরই ঈদের দিনে গাজীপুরে মিলেছে ড্রামের ভেতরে আরেক হতভাগ্য নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

শনিবার ঈদের দিন দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছে ঢাকা বাইপাস সড়কের পাশে কাওরান বাজার আড়তের গেইটের সামনে ফেলে রাখা একটি ড্রামের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরে ড্রামের ভেতরে হতভাগ্য নারীর লাশ
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তোষ চন্দ্র দাস বলেন,বেলা ১১টার দিকে এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে এর উৎস হিসেবে ড্রামটি শনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে দুপুরে ড্রামে থাকা নারীর আস্ত লাশটি পুলিশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, পুলিশ জানিয়েছে,লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ড্রামে ভরে বাইপাস সড়কের পাশে ফেলে রেখে গেছে।

গাজীপুরে ড্রামের ভেতরে হতভাগ্য নারীর লাশ

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী,নিহতের গায়ে কোনও আঘাতে চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি।তার পরনে টিয়া রঙয়ের সালোয়ার-কামিজ রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম