পারাপারের অপেক্ষায় ৭০০ গাড়ি, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৯

মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঈদের পর দুদিন পার হলেও এখন পর্যন্ত লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন। ফলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।

নাব্যতা সংকট এবং পদ্মার তীব্র স্রোতের কারণে ২১টি ফেরির মধ্যে ৭টি চলাচল করছে। মাঝ পদ্মায় দুইটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চ্যানেলে আটকে আছে।সোমবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, নাব্যতা সংকটের জন্য ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ২১টি ফেরির মধ্যে চলছে ৭টি। এ  দিয়ে যাত্রী ও যানবাহনের চাপ সামালতে হিমশিম খেতে হচ্ছে। ঘাট এলাকায় ৭ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এছাড়া লৌহজং টার্নিং পয়েন্টে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় দুইটি ফেরি চ্যানেলে আটকা পড়ে আছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাট

বিআইডব্লিউটিএ’র চিফ ইঞ্জিনিয়ার (ড্রেজিং) আব্দুল মতিন জানান, একটি ড্রেজার মেশিন ড্রেজিং করতে ২ নটিক্যাল বেগে স্রোতের বিপক্ষে গিয়ে কাজ করতে পারে। কিন্তু বর্তমানে পদ্মায় ৫ নটিক্যাল বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। ফলে পাইপ ও সরাঞ্জামাদি ভেঙে যাচ্ছে। বিআইডব্লিউটিএ দুইটি ড্রেজার ডাউনে ও চায়না মেজর ব্রিজের একটি বড় ড্রেজার ড্রেজিং করছে।আরেকটি ড্রেজার সংযুক্ত হবে। বিআইডব্লিউটিএ’র সব কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট এলাকায় কাজ করছে। আগামী বৃহস্পতিবার রো রো ফেরিসহ সব ধরনের ফেরি এই নৌরুটে চলবে বলে আশাবাদী।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জমশেদ আলী জানান, ঘাট এলাকায় ৭ শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস ও বাসের সংখ্যাই বেশি আছে।ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এই সমস্যা দেখা দিয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম