গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৩

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর বরাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি একে এম আলীনূর হোসেন (পিপিএম) জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেবা গ্রিনলাইনের একটি নৈশকোচ ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল। বরাশুর এলাকায় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রীর মৃত্যু হয়।

ওসি জানান, আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে।

আরও পড়ুন- হবিগঞ্জে বরযাত্রীবাহী নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম