নারায়ণগঞ্জে মিছিল থেকে বিএনপির ৮ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬

নারায়ণগঞ্জে মিছিল থেকে বিএনপির ৮ নেতাকর্মী আটক নারায়ণগঞ্জের বিএনপির মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান লিংকন, স্বেচ্ছাসেবক দলকর্মী শাহীন আহম্মেদ, কাঞ্চন আহম্মেদ, আনোয়ার হোসেন, কামাল হোসেন, মশিউর রহমান, রাজু আহম্মেদসহ ৮ নেতাকর্মী।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, পুলিশ কোনও কারণ ছাড়াই তাদের ৮ নেতাকর্মীকে বেআইনিভাবে আটক করেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। নারায়ণগঞ্জে মিছিল থেকে বিএনপির ৮ নেতাকর্মী আটক
সোমবার বিকালে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় সিটি করপোরেশনের মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক হান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন, বন্দর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মাজহারুল হক, মৎস্যজীবী দলের মহানগরের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, স্বেচ্ছাসেবক দল সদরের যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার প্রধান, বন্দর থানার সভাপতি আলমগীর হোসেনসহ আরও অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক