গাজীপুরে শিশুকে ধর্ষণ: বিয়ের সময় টাকা আদায় করে দেওয়ার আশ্বাস সালিশকারীদের

গাজীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহরা এলাকায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী সোহাগ মিয়ার (১৮) বিরুদ্ধে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে এবং মামলা না করে মেয়ের বিয়ের সময় ভিকটিমদের ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার আশ্বাসের অভিযোগ উঠেছে স্থানীয় সালিশকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় শিশুর মা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার শিশুটির বড় চাচা জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) তার ছোট ভাইয়ের বৌ-ভাতের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার মধ্যরাত থেকে তাদের বাড়িতে সঙ্গীতানুষ্ঠান চলছিল। শুক্রবার ভোরে রান্নার কাজ সেরে তার ভাতিজি হাত ধুতে বাড়ির পাশের টিবওয়েলের কাছে যায়। এসময় সোহাগ শিশুটিকে মুখ বেঁধে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে তার ভাতিজি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এগিয়ে গেলে সোহাগ পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় দেলোয়ার হোসেনসহ কয়েকজন প্রভাবশালী ভিকটিমের স্বজনদের সঙ্গে গোপন বৈঠক করে জানায়, বিচার সালিশের প্রয়োজন নেই। এটা তাদের মান-সম্মানের বিষয়। পরবর্তীতে তাকে বিয়ের সময় কিছু টাকা আদায় করে দেওয়ার আশ্বাস দিয়ে থানায় মামলা দায়ের করতে নিষেধ করেন তারা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সোহাগকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আপোস বৈঠককারী দেলোয়ারের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম