টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল সংবাদদাতা
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৭

১৪৪ ধারা টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হামিদপুর বাজার ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্বরে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও আমানুর রহমান খান এমপির মুক্তির দাবিতে সমাবেশের ডাক দেন এমপি সমর্থকরা। এদিকে, একই স্থান ও সময়ে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুর রহমান লেবুর সমর্থকরা রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সমাবেশের ডাক দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত হামিদপুর ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হামিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত হামিদপুরে সকল প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন:

রোহিঙ্গা মা ভাবতেও পারছেন না, শিশুটি আর নেই

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম