নরসিংদীতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত দুই

নরসিংদী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২

নরসিংদীতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত দুই নরসিংদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লক্ষীপুর এলাকার আমিনা বেগম ও ঢাকার খিলক্ষেত এলাকার রিপন।

আহতরা হলেন প্রাইভেটকারচালক সোহেল, তার স্ত্রী আকলিমা ও শিশু সন্তান ইভা। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ব্রা‏হ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নরসিংদীর দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়। প্রাইভেটকারের তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

বরিশালে দুই ছাত্রলীগকর্মীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম