বরিশালে দুই ছাত্রলীগকর্মীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৪

বরিশাল বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে দুই ছাত্রলীগকর্মী গোপাল শীল ও পলাশ মণ্ডলকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষে বিরুদ্ধে। এসময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বলিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখনও আশংকামুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।

গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি এবং আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

আহতদের সূত্রে জানা গেছে, রবিবার রাতে ছাত্রলীগকর্মী গোপাল ও পলাশ বাজারের হাকিম হাওলাদারের চায়ের দোকানের সামনে বসে চা পান করছিল। এসময় পূর্ব পরিকল্পিতভাবে একইদলের প্রতিপক্ষ কামাল সরদার, শাহিন সরদার, সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ছাত্রদল ক্যাডার আলিম খান ও ফরিদ সরদারের নেতৃত্বে তাদের সহযোগী আকাশ সরদার, ফয়সাল সরদার ও পিয়াল সরদার হাতুড়ি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগকর্মী পলাশ ও গোপালের ওপর হামলা চালায়।

এতে পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেয়। একপর্যায়ে গোপাল শীলকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় গোপালকে ওইদিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী