শরীয়তপুর সদর হাসপাতালে ছাদের আস্তরণ ধসের পর আতঙ্কে রোগীরা

শরীয়তপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৯

শরীয়তপুর সদর হাসপাতালে ছাদের আস্তরণ ধসের পর আতঙ্কে রোগীরা ১শ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগের ছাদের আস্তরণ কয়েকটি স্থানে ধসে পড়েছে। তবে বুধবার গভীর রাতে ছাদের আস্তরণ ধস হওয়াতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় রোগী ও রোগীর আত্মীয়-স্বজনসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ ঘটনার পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে শরীয়তপুর সদর হাসপাতালের তিন তলা ভবনের প্রথম তলা নির্মিত হয়। ২০০৩ সালে দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ সম্পন্ন করা হয়। বুধবার রাতে হাসপাতালের জরুরি বিভাগ, অফিস রুম ও প্যাথলজি বিভাগের সামনের করিডোরের ছাদের আস্তরণ ধসে পড়ে। হাসপাতালের চিকিৎসকদের কক্ষ, জরুরি বিভাগ, এক্সরে বিভাগ এবং শিশুদের টিকাদান কক্ষসহ সব অফিসিয়াল কার্যক্রম নিচতলায় হওয়ায় এ ঘটনায় কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত বোধ করছেন। এছাড়া ওই করিডোর দিয়েই হাসপাতালের সমস্ত রোগী ও রোগীর স্বজনরা যাতায়ত করায় যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালে ছাদের আস্তরণ ধসের পর আতঙ্কে রোগীরা শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক সুমন কুমার পোদ্দার বলেন, ‘অফিস সময়ে নিচতলায় আমার কক্ষের সামনে রোগীদের প্রচণ্ড ভিড় থাকে। এমন পরিস্থিতিতে সেখানে রোগী দেখা সম্ভব নয়।’

জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘রাতে না হয়ে যদি দিনের বেলায় ছাদের আস্তরণ ধসে পড়লে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে ভবনের বিষয়ে ঊর্ধ্বতন প্রকৌশলীরা এসে মতামত দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগ পর্যন্ত ঝুঁকিপূর্ণ করিডোর দিয়ে চলাচল সীমিত করা হবে। ’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম