ইয়াজিদের বংশধররা বঙ্গবন্ধুকে হত্যা করেছে: ইনু

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৬:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৬:০৯

মানিকগঞ্জে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ছবি: প্রতিনিধি) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যে ইয়াজিদ-শিমারের বংশধররা ইমাম হোসেনকে হত্যা করেছিল তাদেরই বংশধর রাজাকার, জামায়াত ও জঙ্গিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে।’ রবিবার (১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে আশুরার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
হাসানুল হক ইনু আরও বলেন, ‘রাজাকার, জামায়াত, জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে যারা মিটিমাট করার কথা বলে তারাও ইয়াজিদের বংশধর। তাদের সঙ্গে কোনও মিটমাট হতে পারে না।  ওই ইয়াজিদের বংশধররাই  দেশে আগুনসন্ত্রাস, জঙ্গি হামলা ও মন্দির-মসজিদে ভাঙচুর চালায়।’

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর শাহ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা সভাপতি ইকবাল হোসেন খানসহ আরও অনেকে।

আরও পড়ুন- তাজিয়া মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম