টাঙ্গাইলে অপহরণের ৩৬ ঘণ্টা পর শিশু উদ্ধার: আটক তিন

টাঙ্গাইল সংবাদদাতা
০২ অক্টোবর ২০১৭, ১৬:৫৪আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৭:০৮

  শিশু সিনথিয়া

টাঙ্গাইলের সখীপুরে সিনথিয়া আক্তার সিনহা নামে তিন বছরের এক শিশুকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। রবিবার রাত ১২টার দিকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশী কুণ্ডা বাজার এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ সময়  অপহরণকারী আল আমিনসহ তার দুই সহযোগী সাইফুল ইসলাম ও হারুন মিয়াকে আটক করে পুলিশ। এ ঘটনায় সিনথিয়ার চাচা মো. রেজাউল করিম বাদী হয়ে সোমবার (২ অক্টোবর) দুপুরে সখীপুর থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকার প্রবাসী শাহাদত হোসেনের স্ত্রী আফরোজা আক্তার তার মেয়ে সিনথিয়া আক্তার সিনহাকে নিয়ে তার বাবার বাড়ি উপজেলার ইছাদিঘী আতিয়াপাড়া যান। শনিবার দুপুরে চুল কাটানোর জন্য সিনথিয়াকে ওই বাড়ির পোল্ট্রি খামারের কর্মচারী আল আমিনের সঙ্গে স্থানীয় বাজারে পাঠানো হয়।  পরে সিনথিয়াকে নিয়ে আল আমিন আর ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করা হয়। এ ঘটনায় ওই রাতেই সিনথিয়ার চাচা রেজাউল করিম সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সখীপুর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আল আমিনের মুঠোফোন ট্র্যাক করে রবিবার রাতে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশী কুণ্ডা বাজার থেকে ওই শিশুকে উদ্ধার করে।   

শিশুর চাচা মো.রেজাউল করিম জানান, দেড় মাস আগে সিনথিয়ার নানার বাড়িতে পোল্ট্রি খামারে কাজ করার জন্য সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কালাপাড়া এলাকার আল আমিনকে রাখা হয়। শনিবার দুপুরে  সিনথিয়াকে চুল কাটাতে নিয়ে যাওয়ার কথা বলে আল আমিন উধাও হয়ে যায়। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, আল আমিনের মুঠোফোন ট্র্যাক করে রবিবার রাতেই সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় শিশু পাচারকারী সন্দেহে আল আমিনসহ একই এলাকার সাইফুল ইসলাম ও হারুনকে আটক করা হয়েছে ।

 আরও পড়তে পারেন:  ছিনতাই করা ১৬৮ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকাসহ পাঁচজন গ্রেফতার

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম