কনস্টেবল রুবেল হত্যা মামলায় আরও দুই আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ২২:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২২:১৯

কনস্টেবল রুবেল (ছবি: সংগৃহীত) নারায়ণগঞ্জের আড়াইহাজারে কলাপাহাড়িয়া এলাকার পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন হত্যা মামলার আরও দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সোমবার (২ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের খাস কামরায় দোষ স্বীকার করে দুই আসামি শাহীন ও সিরাজ এ জবানবন্দি দেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।। এনিয়ে মোট চার আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।

ওসি মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ কনস্টেবল রুবেল হত্যা মামলার আসামি ইয়াছিন ও পাভেলকে পুটুয়াখালীর আমতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আড়াইহাজার ও রুপঞ্জের বরপা এলাকা থেকে শাহিন ও সিরাজকে গ্রেফতার করা হয়। এই দুই আসামিকে আদালতের অনুমতিক্রমে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। সোমবার তারা আদালতে জবানবন্দি দিতে রাজি হলে জেলা গোয়েন্দা পুলিশ আদালতে আবেদন করে। পরে বিকালে দোষ স্বীকার করে আদালতে দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর ঈদের ছুটিতে বাড়ি গিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও গরুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ডিবি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কনস্টেবল রুবেল মাহমুদ সুমন নিহত হন। এ ঘটনায় স্থানীয় কারাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনসহ ৩২ জনের নাম উল্লেখ করে রুবেলের ভাই কামাল হোসেন বাদী হয়ে হত্যা মামালা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম