কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৪:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৪:৪৫

কিশোরগঞ্জ কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত  হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে মারিয়া ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মিলন মিয়া (৫০) ও একই উপজেলার পাইকলক্ষ্মীয়া গ্রামের মফিজউদ্দিন (৫২)। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জ আর পিকআপটি কিশোরগঞ্জ শহর থেকে বিন্নাটি বাজারে যাচ্ছিল। পথে মারিয়া ইউনিয়ন পরিষদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম