শ্রীপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই কিশোরী

গাজীপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১৯:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৯:২৯

বাল্যবিয়ের প্রতীকী ছবি গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের হস্তক্ষেপে উপজেলার মাওনা ও ধনুয়া গ্রামে দুই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ‘শ্রীপুর ইয়ুথ ফোরাম’ এর সভাপতি সাহিদা আক্তার স্বর্ণার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই দুই বিয়ে বাড়িতে উপস্থিত হন। কিশোরীরা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ জানান, তার ইউনিয়নের ধনুয়া গ্রামে বাল্যবিয়ে আয়োজনের খবর শুনে স্থানীয় থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কিশোরীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করলে তারা ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধ করেন।

মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম হোসেন জানান, মাওনা উত্তর পাড়া গ্রামে কিশোরীর আনুষ্ঠানিক বিয়ে হওয়ার সংবাদে পুলিশ এসে কনের বয়স যাচাই করে ১৮ বছর না হওয়ায় বিয়ে দিতে পারবে না বলে জানায়। পরে তারা কনের ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দেবে না বলে অঙ্গীকার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সাহা জানান, উভয় কিশোরীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করলে তারা ভুল বুঝতে পারে।

আরও পড়ুন:

আজ থেকে রোহিঙ্গাদের পরিচয় ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’: ত্রাণমন্ত্রী 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী