১ নভেম্বর থেকে নারায়ণগঞ্জে আয়কর মেলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ১৪:২৯আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৪:৪০

নারায়ণগঞ্জ আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে চারদিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। মেলা শুরুর আগেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা, লিফলেট বিতরণ, ব্যানার, পোস্টারিং, মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে আয়কর মেলার বিষয়ে মানুষকে সচেতন করা হবে। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।  

মঙ্গলবার (১০ অক্টোবর) মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভায় কর কমিশনার বলেন, ‘করদাতারা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল এবং আয়কর পরিশোধ করতে পারেন সেজন্য মেলা প্রাঙ্গনে হেল্পডেস্ক বৃদ্ধিসহ করবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে।’ নারায়ণগঞ্জ-৫ আসনের (জাপা ) এমপি এ কে এম সেলিম ওসমান নভেম্বরের কর মেলার উদ্বোধন করবেন বলেও জানান এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জের বিভিন্ন কর অঞ্চলের  রেঞ্জ কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা ও কর পরিদর্শকরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম