রূপগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের দুই জঙ্গি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৬:০১আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৬:১৫

রূপগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার (ছবি: না.গঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার রাত ১০টার দিকে উপজেলার তারাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জঙ্গিবাদ-সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মামুনুর রশিদ ওরফে মামুন (৩৪) ও মো. ইসমাইল হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জঙ্গিবাদের নোটশিট উদ্ধার করা হয়েছে। এই দু’জন বন্দর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৬৯) এজাহারভুক্ত পলাতক আসামি।
র‌্যাবের দাবি, মো. মামুনুর রশিদ ওরফে মামুন ১৯৯৬ সালে নোয়াখালীর একটি মাদ্রাসা থেকে পড়াশোনা করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চাকরিতে যোগ দেয়। ২০১৫ সালের শেষ দিকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপ সক্রিয় হওয়ার পর থেকে সে এই দলে যোগ দেয়। আব্দুল্লাহপুর এলাকায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা ছাড়াও তার বাসায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো।
এদিকে মো. ইসমাইল হোসেন ২০০৫ সালে ঢাকার টঙ্গীতে দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী আলিয়া মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি পাস করে। ২০১৪ সালে জেএমবি সদস্য ও গ্রেফতারকৃত মো. মামুনুর রশিদ ওরফে মামুনের মাধ্যমে সে সংগঠনে প্রবেশ করে। ইসমাইল জেএমবির সদস্য সংগ্রহে কাজ করেছে। তার দোকানেই জঙ্গিবাদী নোটশিট ফটোকপি করে দাওয়াতি কাজে ব্যবহার করতো।

আরও পড়ুন- ‘দাওয়াত নির্ভর কার্যক্রম চালাচ্ছে জঙ্গিরা’

/এফএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম