ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১৪:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৪:৩৯

গাজীপুর গাজীপুরের জিরানী বাজার এলাকায় ককটেল ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দোকান কর্মচারী ও দুই নিরাপত্তকর্মীসহ  তিনজন আহত হয়েছে।

ডাকাতির এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।   

উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জিরানী বাজার এলাকার সোমা জুয়েলার্সে ক্রেতা সেজে প্রবেশ করে ৮/১০ ডাকাত। কোনও কিছু বুঝে ওঠার আগেই তারা দোকানের মালিক দিলীপ কুমারের বুকে পিস্তল ঠেকিয়ে ধরে। এ সময় উপস্থিত সবাইকে জিম্মি করে ডাকাতরা দোকানে থাকা ৫০ থেকে ৬০ ভরি স্বর্ণালংকার এবং প্রায়  ২শ’ ভরি রুপাসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।  

মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানের মালিক পেছন থেকে চিৎকার করলে ডাকাতরা অন্তত ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কিত হয়ে লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডাকাতরা মাইক্রোবাসে করে ঢাকার দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এসআই হারুন অর রশীদ বলেন, ‘ডাকাতরা কী পরিমাণ স্বর্ণালংকার   ও টাকা লুট করে নিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে পারেনি দোকান মালিক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

আরও পড়ুন: টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

/এসকেবি/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি