টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১০:৫০আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১০:৫৬

গাজীপুর গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ অক্টোবর)  দিনগত রাতে টঙ্গীর মোক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈকত (২৪) টঙ্গীর দত্তপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মোক্তারবাড়ি এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

এসআই আরও বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: সাভারে বাড়ি দখলের চেষ্টা: একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি