সাভারে চুরি হওয়া শতাধিক বস্তা চাল মুন্সীগঞ্জে উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৯:২৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:২৬

উদ্ধার করা ১১৮ বস্তা চাল (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) ঢাকার সাভার থেকে চুরি হওয়া ৩৫০ বস্তা চালের মধ্যে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ ও ঢাকার গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

বুধবার (১৮ অক্টোবর) উদ্ধার করা চালের এই বস্তাগুলো গত ২৪ সেপ্টেম্বর সাভার থেকে চুরি হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাহ-আলম ট্রেডার্সের মো. শাহ আলম, জাকির স্টোরের মো. জাকির, বিপ্লব স্টোরের মো. বিপ্লব ও সামি স্টোরের মো. সামি।  চাল উদ্ধার অভিযান (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

ঢাকা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুরি হওয়া ৩৫০ বস্তা চালের সন্ধানে আমরা গোপনে অভিযান চালাই। এই ঘটনায় মাসুদ (৩২), ফরহাদ (২৮) ও এখলাসকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে আমরা তথ্য পেয়ে নারায়ণগঞ্জে অভিযান চালাই। ফতুল্লার শিবু মার্কেট হাজীগঞ্জ এলাকা থেকে ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ শহরের বড় বাজারে অভিযানে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া বাকি চালের বস্তা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন- নড়াইলে আমন ধানে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম