রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১১:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১১:২৪

রাজবাড়ী রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জিল্লুর রহমান শেখ (৩৭) নামে এক কলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর লক্ষ্মীপুর গ্রামের শেখ মো.জয়নাল আবেদীনের ছেলে । তিনি চার মেয়ে সন্তানের জনক।

রাজবাড়ী খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো.আবুল কালাম ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

নিহত জিল্লুরের স্ত্রী রুবি বেগম বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে মোবাইলে ফোন পেয়ে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সারারাত তার মোবাইলে কল ঢুকলেও তা রিসিভ হয়নি। ভোরে স্থানীয় আলী’র মরিচ খেতের মধ্যে আমার স্বামীর লাশ দেখতে পেয়ে  প্রতিবেশী সিরাজ আমাদের খবর দেন।’

নিহতের বাবা শেখ মো. জয়নাল আবেদীন বলেন, ‘আমার ছেলের  সুদের ব্যবসা ছিল। সুদের টাকা নিয়ে কারও সঙ্গে ঝামেলা হওয়ার কারণে তাকে হত্যা করা হয়ে  থাকতে পারে।’

রাজবাড়ী খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল কালাম ভূঁইয়া বলেন,‘নিহতকে ধারালো অস্ত্র দিয়ে মাথার নিচে বামপাশে কুপিয়ে হত্যা করা হয়েছে । মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের নেপথ্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম