শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ১৫:৫২আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৫:৫২

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ বৈরি আবহাওয়া, তীব্র স্রোত এবং ঢেউয়ের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসি-এর সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান,বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রো রো ফেরি ৪টি এবং ৩টি কে টাইপ ফেরি সীমিত আকারে চলাচল করছে। ঘাট এলাকায় ৫০০ যানবাহন রয়েছে,এর মধ্যে ৮০টি দূরপাল্লার বাস পারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ বিআইডব্লিউটি-এর নৌ ট্রাফিক ইন্সপেক্টর সোলেমান জানান,সকাল থেকে ছোট লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের রো রো ফেরিতে পারাপারের জন্য বলা হচ্ছে।  সকাল থেকেই ছোট লঞ্চ বন্ধ রাখা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ রাখা হয় সকল লঞ্চ ও স্পিডবোট।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম