ডকইয়ার্ডে অগ্নিকাণ্ড, ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ১৭:২২আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৭:২৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরঘাট এলাকার  খন্দকার ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন ডকইয়ার্ডের চার শ্রমিক। শুক্রবার (২০ অক্টোবর) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ চার জন শ্রমিক হলেন -বিল্লাল হোসেন (৪০),সোহরাওয়ার্দী (৩৫),কবির হোসেন (২৮) এবং হাসিম মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কয়েকজন শ্রমিক ডকইয়ার্ডে ওয়েল্ডিং ও গ্যাস দিয়ে  নির্মাণাধীন একটি জাহাজের  লোহার প্লেট কাটার কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে চার জন শ্রমিক অগ্নিদগ্ধ হন।  

খন্দকার ডকইয়ার্ডের ম্যানেজার আসলাম বলেন, ‘জাহাজের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে  শ্রমিকরা কাজ করছিল। এ সময় গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় পাইপের লিকেজ থেকে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘আহতদের নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে  স্থানান্তর করা হয়েছে। ’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম