গোপালগঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০২:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০২:৪৭

গোপালগঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও নসিমনের সংঘর্ষে সুমন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে নসিমন চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর ইউনিয়নের রথখোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আবু তালেবের ছেলে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি নসিমন মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের রথখোলায় পৌঁছালে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী সুমন নিহত হয় ও নসিমন চালকসহ দুইজন আহত হন।
পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম