মশার কয়েল থেকে আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ

গাজীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০৯:২৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৫:০২

অগ্নিদগ্ধ টঙ্গীর উত্তর আউচপাড়া (খাঁ-পাড়া) এলাকায় মশার কয়েল থেকে আগুন লেগে পোশাক কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে দীন ইসলাম (২৫) এবং শেরপুর জেলার নকলা উপজেলার মধ্য নকলা এলাকার জাবেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৪)।

দীন ইসলামের মামা হযরত আলী জানান, তার ভাগ্নে ও জহিরুল স্থানীয় বিপ্লবের বাড়িতে ভাড়া থেকে হোপ লোন নামে একটি পোশাক কারখানায় চাকরি করে। সোমবার রাতের খাবার খেয়ে তারা মশার কয়েল জ্বালিয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ৩টার দিকে কয়েল থেকে আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। দীন ইসলাম ও জহিরুল চিৎকার শুরু করে এবং একপর্যায়ে তারা দরজা খুলে বের হয়ে আসে। পরে এলাকাবাসী বিছানার আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জহিরুলের দেহের ৯০ শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার ভোরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তবে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে টিভিতে তারা খবর শুনেছেন।

আরও পড়ুন:

বিজিবি মেজর আশিকুরের যে ছবি ভাইরাল

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম