মানসম্মত ও সময় উপযোগী শিক্ষার লক্ষ্যে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ২০:২৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২০:২৮

 জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

মানসম্মত ও সময় উপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন,শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের জ্ঞান,যোগ্যতা ও দক্ষতা অর্জন করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতিকে তরান্বিত করতে পারে সেটাই অগ্রাধিকার পাওয়া উচিত। বৃহস্পতিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে (রজত জয়ন্তী)দুই দিনব্যাপি কর্মসূচির দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান মন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও সাবেক কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

শিক্ষামন্ত্রী আরও বলেন,‘বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে নানা অনিয়মের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ধ্বংসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বর্তমান প্রশাসন এ বিশ্ববিদ্যালয়কে সে অবস্থা থেকে অনেকটা তুলে আনতে সক্ষম হয়েছে। সেশন জট ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সমস্যা। তা দূর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ অ্যাকাডেমিক প্রোগ্রাম হাতে নিয়েছে। তাই এরইমধ্যে সেশন জট অনেকটা  হয়েছে ‘

অনুষ্ঠানে গওহর রিজভী বলেন,‘উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবেশাধিকারে পাশাপাশি শিক্ষার মানও নিশ্চিত করা আবশ্যক। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বহুলাংশে অর্থহীন হয়ে দাঁড়ায়। মানসম্পন্ন শিক্ষার জন্য,মানসম্পন্ন শিক্ষক ও ক্লাসরুম টিচিংয়ের বিকল্প নাই।’

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন,‘জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু দেশের সর্ব বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। সারাদেশ জুড়ে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৪৯টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে কেক কেটে এবং তথ্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই দিন সকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের