ফার্মেসিতে অস্ত্রোপচার, প্রাণ গেলো শিশুর

গাজীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৫:৫৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৬:৫৪

গাজীপুর গাজীপুরের শ্রীপুরের একটি ফার্মেসিতে অস্ত্রোপচার করায় রফিক নামে চার মাস বয়সী একটি শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।

শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের অটোরিকশা চালক আল আমীনের একমাত্র ছেলে রফিক।  

আল আমীন জানান, সপ্তাহখানেক আগে তার ছেলের পিঠের ডান দিকে ফুলে ওঠে। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ছেলেকে নিয়ে চকপাড়া মেডিক্যাল মোড়ের আলম ফার্মেসিতে যান। ফার্মেসি মালিক আলম মিয়া ফুলে যাওয়া অংশ টিউমার হিসেবে চিহ্নিত করেন এবং অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে তিনি অপারেশন করতে পারবেন বলে দাবি করেন। অপারেশনের জন্য আলম চার হাজার টাকা ফি চায়। টাকা পরে পরিশোধের কথা বলে ১১টার দিকে আলম শিশুটির অপারেশন করেন।

তিনি আরও জানান, অপারেশনের এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত শিশুটিকে পার্শ্ববর্তী মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন আলম। হাসপাতাল থেকে শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে আবার ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মারা যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান,এ ঘটনায় শিশুটির বাবা আলমকে আসামিকে মামলা করেন। অভিযুক্ত ফার্মেসি মালিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য শনিবার (২৮ অক্টোবর ) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির লাশ পাঠানো হয়েছে।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম