তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৯:৩১আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:৩১

  নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আড়াইহাজরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাগর (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সহকর্মী। পরে এলাকাবাসী ঘাতক সুমনকে ধরে পুলিশে সোর্পদ করেছে। শনিবার সকালে উপজেলার বিশনান্দ এলাকা এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার (ওসি) এম এ হক।

এলাকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চলারচর এলাকায় ব্রিজের সামনে ট্রলি চালক সাগর (৩৫) ও সুমন মিয়া(২৫) এর মধ্যে বাড়ি যাওয়া নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে সুমন মিয়া তার বাড়ি গিয়ে একটি ছোরা নিয়ে এসে সাগরের বুকের বাম পাশে আঘাত করে। এতে সাগর মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাবিব ইসমাইল জানান, সাগরের ফুসফুসে আঘাতের কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।  

এ ব্যাপারে গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান হাবির জানান, নিহত সাগরের গ্রামের বাড়ি ফেনী সদর থানার ধর্মপুর গ্রামে। ঘাতক সুমন মিয়া নোয়াখালি জেলার কবির হাট থানার সোনাদিয়া এলাকার নুরুল হক মাস্টারের ছেলে। তারা উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালারচর গ্রামের আবুল কাশেম এর বাড়িতে ভাড়া থাকত।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়তে পারেন: ‘নীতি বিবর্জিত রাজনীতি থেকে তরুণদের বিরত থাকতে হবে’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম