মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ০৯:৫৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ০৯:৫৮

মাদারীপুর মাদারীপুর সদর উপজেলার পুরান রাজারহাট এলাকায় মোবাইল কোম্পানি রবি’র একটি টাওয়ার থেকে ২৪টি ব্যাটারি চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটলেও এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও শনিবার (২৯ অক্টোবর)  বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে জানাজানি হয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা টাওয়ারের কন্ট্রোল রুমের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারপর ব্যাটারিগুলো খুলে তাদের সঙ্গে থাকা গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় মসজিদের ইমাম মজিবর রহমান ফজরের নামাজের আগে কয়েকজনকে টাওয়ার থেকে নামতে দেখেন। পরে ওই ব্যক্তিদের এ ব্যপারে জিজ্ঞাসাবাদ করা হলে তারা টাওয়ারের কাজে নিযুক্ত কর্মী হিসেবে পরিচয় দেন এবং জরুরি ভিত্তিতে সমস্যা হওয়ায় রাতে কাজে এসেছিলেন বলে দাবি করেন তারা। পরবর্তীতে বিদ্যুৎ চলে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্কে সমস্যা হওয়ায় স্থানীয়রা বিষয়টি টের পান। তারা টাওয়ারের দিকে এগিয়ে গিয়ে দেখতে পান কন্ট্রোল রুমের তালা ভাঙা। এরপর খবর পেয়ে বরিশাল থেকে কোম্পানির টেকনিশিয়ানরা এসে ব্যাটারি চুরি হয়েছে বলে দেখতে পান।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘এই একটি টাওয়ারে দুটি কোম্পানির নেটওয়ার্ক চলতো। ব্যাটারি চুরি হওয়ায় বিদ্যুৎ না থাকলে মোবাইল নেটওয়ার্কে সমস্যা হচ্ছে।’

মাদারীপুর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বলেন, ‘ব্যাটারি চুরির এ  ঘটনায় কোম্পানির পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।/

/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম