গাজীপুরে কলেজছাত্র খুনের দায়ে তিন জনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১৫:১৬আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৫:১৬

ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা গাজীপুরে আলমগীর হোসেন নামে এক কলেজছাত্রকে খুনের দায়ে তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের সোহেল (৩৫), একই গ্রামের আল-আমিন (৩৭) ও জাকির (৩৭)।

নিহত আলমগীর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল চড়পাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি কালীগঞ্জের তুমুলিয়া গ্রামে নানা বাড়িতে থেকে স্থানীয় শ্রমিক কলেজে স্নাতক (ডিগ্রি) শ্রেণিতে পড়ালেখা করতেন।

গাজীপুর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আতাউর রহমান জানান, আলমগীর তার নানা বাড়ির পাশে সিরাজুলের ছেলেকে প্রাইভেট পড়াতেন। বিষয়টি স্থানীয় কিছু বখাটে সহ্য করতে পারত না। তারা আলমগীরকে কয়েকবার হুমকি দেয়। ২০০২ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা সিরাজুলের বাড়িতে গিয়ে আলমগীরের ওপর হামলা চালায়। আসামিরা ছুরি দিয়ে  কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় কালীগঞ্জ হাসপাতালেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুল বারেক বাদী হয়ে ওই তিনজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
আরও পড়ুন:

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা: উচ্চ আদালতে থমকে আছে বিচার কাজ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের