গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী রোজিনা আ্ক্তারের (১১) বাল্যবিয়ে পণ্ড করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এই বিয়ে বন্ধ করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাড়ইবাড়ি গ্রামে। সে ওই এলাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। নিরাপদে বাল্যবিয়ে দেওয়ার জন্য বাবা আব্দুল জলিল মেয়েকে শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে মামার বাড়িতে এনে বিয়ের আয়োজন করেন।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে কিশোরীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করা হয়। পরে তারা বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেন। এ সময় তারা বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। পরে বাল্যবিয়ে বন্ধের খবর বর পক্ষকে অবহিত করা হলে তারাও বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন।
আরও পড়ুন:
সেনাবাহিনী দেশের আস্থা ও গর্বের প্রতীক: রাষ্ট্রপতি








