যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত: র‌্যাব ডিজি

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৮

গোপালগঞ্জে র‌্যাব ডিজি (ছবি: সংবাদদাতা) রোহিঙ্গা ইস্যুতে দেশের নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘যেসব হুমকি বা ঝুঁকি রয়েছে সরকার সে ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন। আমরা মনে করি যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও আমরা প্রস্তুত।’

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে শামিমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটিকে প্রধানমন্ত্রী ও দেশবাসী মানবিকভাবে দেখছে। যে সব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে। সেজন্য সরকার কূটনীতিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিশাল জনমত আমাদের সঙ্গে রয়েছে।’ গোপালগঞ্জে র‌্যাব ডিজি (ছবি: সংবাদদাতা)

শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ।

পরে বেনজীর আহমেদ ১২ জন মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বৃত্তির টাকা এবং ক্রেস্ট তুলে দেন। সেই সঙ্গে কলেজে ডিজিটাল হাজিরা পদ্ধতিরও উদ্ধোধন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম