রূপগঞ্জে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় মহিলা লীগ নেত্রীর স্বামীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১১:০৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৩:১০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হাসান মহুরি (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৯ অক্টোবর) উপজেলার চনপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত হাসান মহুরি স্থানীয়  মহিলা লীগ নেত্রী ও ইউপি সদস্য বিউটি বেগম কুট্রির স্বামী। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসাপাতালে তিনি  মারা যান।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সংঘর্ষের ছয় দিন পর হাসান মুহুরি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর  রাতে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুর্নবাসন কেন্দ্রে আওয়ামী মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রির সঙ্গে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আনোয়ার হোসেন গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির  স্বামী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে রাজধানী ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- রূপগঞ্জে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩০

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম