গোপালগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ২০:২৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:২৪

ফাঁসি

গোপালগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মশিউর রহমানের (৩৬) ফাঁসির আদেশ দিয়েছেন আদারত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৭ নভেম্বর চর-মানিকদাহ গ্রামের মফিজুর রহমানের ছেলে মশিউর রহমান তার স্ত্রী একই গ্রামের নেছার উদ্দিন মোল্লার মেয়ে সাদিয়া জাহান তুলিকে (১৮) হত্যা করে। ঘটনার পরের দিন ২৮ নভেম্বর নিহতের বাবা মশিউর রহমানসহ ৬ জনকে আসামি করে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আদেশ দেন। একই সঙ্গে ওই মামলার পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট মেহেদী হাসান আসামি পক্ষে ও রাষ্ট্রপক্ষে পিপি মো. আব্দুল হালিম মামলাটি পরিচালনা করেন।  

 আরও পড়ুন: ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্র নিহত, এলাকাবাসীর বিক্ষোভ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম