উপমন্ত্রীর মর্যাদা না.গঞ্জবাসীকে উৎসর্গ করলেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ১৯:৩১আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:৪১

জাতির জনকের প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা (ছবি: না.গঞ্জ প্রতিনিধি) উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘এই মর্যাদা নারায়ণগঞ্জবাসীর পাওনা। ২০১৬ সালে নারায়ণগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিয়েছিল। এটা তারই বহিঃপ্রকাশ। তাই এ মর্যাদা আমি নারায়ণগঞ্জবাসীকে উৎসর্গ করছি। তাদের জন্যই আমি এ সম্মান পেয়েছি। নগরবাসীই এর একমাত্র বৈধ উত্তরাধিকারী। এজন্য দলের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’ মেয়র আইভীকে না.গঞ্জে সংবর্ধনা (ছবি: প্রতিনিধি)

বুধবার (৮ নভেম্বর)  বিকালে নারায়ণগঞ্জ নগরীর ২ নম্বর রেল গেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে  জাতির জনকের  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র আইভী। পরে এক প্রতিক্রিয়ায়  তিনি এসব কথা বলেন।

সিটি করপোরেশনের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আইভী বলেন, ‘সরকার নিজেই সহযোগিতা করছে। নতুন করে আরও বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নগরবাসী ট্যাক্স দিচ্ছে। নারায়ণগঞ্জের আপামর জনতা আমার পাশে আছে। দলও আমার পাশে আছে। জনতাই আমার শক্তি।’ মেয়র আইভীকে না.গঞ্জে সংবর্ধনা (ছবি: প্রতিনিধি)

এর আগে মেয়র আইভী দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হলে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ও শত শত এলাকাবাসী মিছিল নিয়ে ও স্লোগান দিতে দিতে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন।

মঙ্গলবার (৭ নভেম্বর)  রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এখন থেকে তিনি বেতন ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা উপমন্ত্রীর মর্যাদায় পাবেন।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম