মুন্সীগঞ্জে ৩৬০০ পিস ইয়াবাসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৭:১২আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৭:১২

মুন্সীগঞ্জে ৩৬০০ পিস ইয়াবাসহ আটক দুই ব্যক্তি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকা থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের নাম চৈদ্দসা চাকমা (২০)ও চোকলা চাকমা (২২)। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে তাদের ধরেছে গোয়েন্দা পুলিশ।

মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানের সময় একজন পালিয়ে গেছে।

মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়ির সামনে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আনোয়ার ও পালিয়ে যাওয়া উপজাতিকে ধরতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম