গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১৫:৫০আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৫:৫১

গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা (ছবি: সংবাদদাতা) দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা। শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ ইজতেমার মাঠে জড়ো হন। মোনাজাত শুরুর আগে কানায় কানায় ভরে যায় এজতেমাস্থল। দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ফারুক মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষে ইজতেমা মাঠ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শহরের যান চলাচল ঠিক রাখতে এবং মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।   গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা (ছবি: সংবাদদাতা)

স্থানীয় আয়োজক মুরব্বি মেজবাহউদ্দিন আহসান বলেন, ‘জেলা ও পুলিশ প্রশাসন এবং সবার সহযোগিতায় তিনদিনের এ জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। ইজতেমা সফলভাবে শেষ করতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’   গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা (ছবি: সংবাদদাতা)

প্রসঙ্গত গোপালগঞ্জ শহরের মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির ওপর হাউজিং প্রকল্প মাঠে দ্বিতীয়বারের মতো এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হলো। গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকে হাজারো মুসল্লি ইজতেমায় অংশ নেন। দেশের নামকরা আলেম-ওলামারা এ ইজতেমায় বয়ান দেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম