রাজবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১১:২৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১১:২৯

  রাজবাড়ী

রাজবাড়ীতে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় নবম শ্রেণী এক ছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে বুধবার (১৫ নভেম্বর) সুজন মন্ডল (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করেছে ওই ছাত্রীর পরিবার। সুজন জেলা শহরের শ্রীপুর এলাকার মৃত তাহের মণ্ডলের ছেলে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী রাজবাড়ী শহরের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে সুজন তাকে উত্ত্যক্ত করতো। সুজন তাকে প্রেমের প্রস্তাব দিলে রাজী না হওয়ায় গত ২৩ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে সুজন তাকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে সুজন তাকে ধর্ষণ করে। অবশেষে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সুযোগ পেয়ে ওই ছাত্রী সুজনের বাড়ি থেকে পালিয়ে আসে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, বুধবার ওই ছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। এছাড়াও একইদিন আদালতে ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। পুলিশ অভিযুক্ত সুজনকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম