গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ১২:৪১আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৩:০২

গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি করে ফেরার পথে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে স্থানীয়রা মুকসুদপুরের কমলাপুর খন্দকার বাজারের কাছ থেকে তাদের আটক করে গণপিটুনি দিয়ে, পুলিশে সোপর্দ করেছে।

তাদের মধ্যে খুলনার ফুলবাড়িয়া এলাকার সাইদুর বিশ্বাস (৪০) ও ফরিদপুরের শালতা এলাকার কালা মিয়া ওরফে রবিউলকে (২০) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুরের মুনিরকান্দি গ্রামের অপর ডাকাত সদস্য টুটুল শেখকে প্রাথমিক চিকিৎসার পর থানায় আটক রাখা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে ৭/৮ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল মুকসুদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আসাদুজ্জামান মোল্লার বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও মালামাল নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর একই এলাকার রাজ্জাক তালুকদারের দোকানে ডাকাতি করে মালামাল ও নগদ অর্থ লুটে নেয়। ডাকাতি করে ফেরার পথে শনিবার ভোরে কমলাপুর গ্রামের খন্দকার বাজার এলাকায় স্থানীয় জনগণ  তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এসময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘স্থানীয় জনগণ ডাকাত সন্দেহে তিন জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ’

 আরও পড়তে পারেন: ধর্মঘট চতুর্থ দিনে, কোনও যান চলছে না দিনাজপুরে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম