বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল সফল করতে না. গঞ্জে যৌথসভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২১:১০

নারায়ণগঞ্জ বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে কমিউনিস্ট পার্টি-সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বানে ৩০ নভেম্বর দেশব্যাপী হরতাল ডাকা হয়েছে। ওইদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল সফল করার লক্ষে নারায়ণগঞ্জে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা বাসদ কার্যালয়ে সিপিবি-বাসদ-বামমোর্চা নারায়ণগঞ্জ জেলা ও এর অন্তর্ভুক্ত গণসংগঠনসমূহের যৌথসভা অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলার আহ্বায়ক অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক টিইউসির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি সজীব শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সভাপতি সুলতানা আক্তার, ছাত্র ফেডারেশন জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস.এম.কাদির।
সভায় নেতারা বলেন, ‘সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। গণ শুনানিতে আমরা দেখিয়েছিলাম বিশ্ববাজারে তেলের দাম কম ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ কম। সরকার দুর্নীতি ও ভুলনীতি পরিহার করলে, ডিজেলের পরিবর্তে সরকারি বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করলে বিদ্যুতের দাম বৃদ্ধি নয় বরং ইউনিট প্রতি ১ টাকা ৫৬ পয়সা কমানো সম্ভব। অথচ সরকার রেন্টাল, কুইক রেন্টাল, বিদ্যুৎ ব্যবসায়ী, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী, বিদ্যুৎ আমদানিকারক, এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।’
নেতারা আরও বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধি নিম্নবিত্ত মানুষের জীবন ব্যয় আরও বাড়িয়ে দেবে। বিদ্যুতের দাম বৃদ্ধি সব নিত্য পণ্যের দাম, বাড়ি ভাড়া ইত্যাদি বৃদ্ধি করবে। যার দুর্ভোগ পোহাবে দেশের গরীব সাধারণ জনগণ। এমনিতেই চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বি। সেটা উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ানো, এটা জনগণ মেনে নেবে না।’ নেতারা বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে দেশবাসীর প্রতি আগামী ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল করার জন্য আহ্বান জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম