নারায়ণগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ২২:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২২:১৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত শনিবার (২৫ নভেম্বর) বিকালে শেখ হাসিনা কমিটির অনুমোদন দেন। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল।
জেলা আওয়ামী লীগের গঠিত পূর্ণাঙ্গ কমিটির একটি অনুলিপি কেন্দ্র থেকে কুরিয়ারযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠানো হয়েছে । আগামীকাল সোমবার (২৭ নভেম্বর) তা হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, ২০১৬ সালের ৯ অক্টোবর কেন্দ্র থেকে তাকে (আব্দুল হাই) জেলা আওয়ামী লীগের সভাপতি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে গত মার্চ মাসে জেলা আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম