নারায়ণগঞ্জে নিখোঁজের চার দিন পর নারী শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৩:৫১আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৪:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের চার দিন পর ইউনাইটেড মেলামাইন কারাখানর শ্রমিক কুলসুম আক্তারের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা তেতলাবো এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য জানান।
ওসি জানান, উপজেলার তেতলাবো এলাকার অলিউল্লার বাড়ির ভাড়াটিয়া আমির হোসেনের মেয়ে কুলসুম আক্তার ইউনাইটেড মেলামাইন কারখানায় কাজ করতো। সোমবার (২৭ নভেম্বর) সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় কুলসু্ম। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কুলসুমের বাবা রুপগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন। বৃহস্পতিবার সকালে তেতলাবো এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি ইসমাইল হোসেন আরও জানান, নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
নিহতের বাবা আমির হোসেন জানান, কুলসুম কাজে আসা-যাওয়ার পথে প্রায়ই একই এলাকার আব্দুল হকের ছেলে রুবেল তাকে উত্ত্যক্ত করতো।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম