নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ০১:১৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ০১:১৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আফসানা বেগম (২১) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধুর মামা তারিকুল ইসলাম জানান, পাঁচ বছর আগে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামের আসাদুল্লাহ মিয়ার মেয়ে আফসানার সঙ্গে একই ইউনিয়নের ইছাখালী গ্রামের কামাল মিয়ার ছেলে রাসেলের বিয়ে হয়। তাদের আলভী (৪) নামে একটি সন্তান রয়েছে। ঘাতক স্বামী রাসেল ছিল মাদকাসক্ত। রাসেল যৌতুকের জন্য প্রায়ই আফসানাকে নির্যাতন করতো। বৃহস্পতিবার সকালেও স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন তাকে অমানুষিক নির্যাতন করে। এ সময় আফসানাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে ফেলে পাষন্ডরা শিশু আলভীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় । পরে আফসানার নিজ ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম